Views Bangladesh Logo

অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

০ দফা দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। এই কর্মবিরতি চলবে দুপুর দুইটা পর্যন্ত।

এর আগে ১১ মে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছিল, ২৪ মের মধ্যে দাবি পূরণ না হলে ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করা হবে। সে অনুযায়ী আজ সকাল থেকে দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংকলরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত এই পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানান, সকাল ছয়টা থেকেই কর্মসূচি শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে একটি বৈঠক আছে। বৈঠকের ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মবিরতিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি সব বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উড়োজাহাজে তেল সরবরাহ চালু থাকবে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের জন্য চুক্তিবদ্ধ কিছু পেট্রলপাম্প তেল দিতে পারবে।

পরিষদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে: তেল বিক্রির কমিশন বাড়িয়ে কমপক্ষে ৭ শতাংশ করা; সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা ফি আগের মতো রাখা; পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়ন প্রক্রিয়া সহজ করা; অতিরিক্ত লাইসেন্স ও ফি বাতিল করা; ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন সহজ করা; রাস্তায় কাগজপত্র পরীক্ষার বদলে ডিপোতে তা সম্পন্ন করা এবং সব ট্যাংকলরির জন্য আন্তজেলা পারমিট চালু করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ