Views Bangladesh Logo

জ্বালানি তেলের ডিলারদের কমিশন বাড়ল

 VB  Desk

ভিবি ডেস্ক

জ্বালানি তেল সরবরাহকারী ডিলার বা এজেন্টদের কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে সরকার। 

মঙ্গলবার  রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী, প্রতি লিটার অকটেন বিক্রি করে ৪.২৮ শতাংশ (১০০ টাকার তেল বিক্রি করে ৪ টাকা ২৮ পয়সা, পেট্রলে ৪.৩৪ শতাংশ, কেরোসিনে ২ শতাংশ এবং ডিজেলে ২.৮৫ শতাংশ কমিশন পাবেন ডিলার বা এজেন্টরা।

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ করে দেয় জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। এর ফলে ব্যাপক জনদুর্ভোগ বেড়ে যায়।

একদিনের মাথায় সরকারের আশ্বাসে শেষ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। কমিশন এজেন্ট হিসেবে প্রজ্ঞাপন জারিসহ একে একে তাদের সব দাবি পূরণ করেছে সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ