Views Bangladesh Logo

নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।

পোস্টে তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”

এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে একটি ভিডিওও যুক্ত করেন আসিফ মাহমুদ।

ভিডিওতে একটি বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ঘরের ভেতর থেকে গরু-বাছুর ও কবুতর বের করে আনা হয়েছে।

তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নুসরাত তাবাসসুম নিজে কিছু জানেন না বলে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ