গাজা হাসপাতালে বিস্ফোরণে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে: মোদি
গাজার একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, শত শত লোক মারা গিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী এক্সে (পূর্বের টুইটার) বলেছেন, “চলমান সংঘাতে বেসামরিক হতাহতের ঘটনা গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয়। এর সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই দায়ী করা উচিত।"
তবে হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে ২০০ থেকে ৩০০ জনের মৃত্যু হয়েছে। যা ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ আঘাত।
এদিকে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীগুলিকে দোষারোপ করছে। তারা বলছে, একটি বহির্গামী ইসলামিক জিহাদ রকেট ভুলভাবে গুলি করেছে এবং এটি তারা প্রমাণ করে দিতে পারবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের ধ্বংসাত্মক হামলার পর ইসরায়েল স্থল আক্রমণের হুমকি দিয়ে আসছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে