Views Bangladesh Logo

ভারতে ৫০ জন বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রশিক্ষণের জন্য ভারতে যেতে চাওয়া ৫০ জন বিচারকের অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। এ বিষয়ে রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসনাত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচারকের ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ