Views Bangladesh Logo

দেশের মানুষের মাথাপিছু আয় ২,৮২০ ডলার

লতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করে। একই সঙ্গে সাময়িক হিসাব দেওয়া হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি)।

দেশের ইতিহাসে এই মাথাপিছু আয় একটি রেকর্ড। গত অর্থবছরের তুলনায় মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় গত কয়েক অর্থবছরে ডলারের হিসাবে মাথাপিছু আয় তেমন বাড়েনি।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও আয় এবং প্রবাসী আয়সহ মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।

বিবিএসের তথ্যমতে,২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে এবং ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে হয় ২ হাজার ৭৩৮ ডলার।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই পার্থক্য হয়েছে। চলতি অর্থবছরে মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। যেখানে গতবার এই হার ছিল ১১১ টাকা ৬ পয়সা।

চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। যা গত অর্থবছরে ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ