ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন অসংখ্য মানুষ। একে একে তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সময় যত গড়াচ্ছে শ্রদ্ধা জানানোর মানুষের ভিড়ও তত বাড়ছে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের সিনিয়র নেতারা, জাতীয় সংসদের স্পিকার-ডেপুটি স্পিকার, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাবার সঙ্গে শহীদ মিনারে আসে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহসান উল্লাহ এবং তার ছোট বোন নাবিহা ইসলাম তারিন। তারা গণমাধ্যমকে বলে, আমি দ্বিতীয়বারের মতো এবং আমার বোন প্রথমবারের মতো শহীদ মিনারে এসেছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদ মিনারে এসে আমাদের অনেক ভালো লাগছে।
রাজধানীর মধ্য বাড্ডার লিং রোড় থেকে আসা মো. আলভী গণমাধ্যমকে বলেন, প্রথমবারের মতো আমি আমার বাবার সাথে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে