Views Bangladesh Logo

শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ শুক্রবার

শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে এই প্রথা অনুসরণ করে একদিন আগে রোজা ও ঈদ পালন করে আসছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সুফি সাধক জান শরীফ শাহ সুরেশ্বরী এই দরবার প্রতিষ্ঠা করেন। তার অনুসারীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন শুরু করেন, যা এখনো অব্যাহত রয়েছে।

নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার মুসল্লি শুক্রবার ঈদ উদযাপনে অংশ নেবেন।

সুরেশ্বর দরবার শরীফে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় দরবারের নির্ধারিত মাঠে এসব জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ