Views Bangladesh Logo

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় মানুষ স্বস্তিতে: শফিকুল আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদনে জুলাইয়ের গণআন্দোলনে এক হাজার ৪০০ জন নিহতের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, প্রকৃত সংখ্যা আরও বেশি। আওয়ামী লীগ কোনো অনুশোচনা করেনি। ক্ষমতায় থাকাকালে তারা যে কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল। এখন তাদের নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশের মানুষ স্বস্তি বোধ করছে’।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ব্যাপকভাবে গৃহীত হয়েছে। যদিও কিছু ভিন্ন মতামত থাকতে পারে, তবে তা তাৎপর্যপূর্ণ নয়’।

মিট দ্য প্রেসে ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ নির্বাহী কমিটির সদস্যরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন শফিকুল আলম।

সাংবাদিকদের অধিকার এবং সুযোগ-সুবিধা সম্পর্কে প্রেসসচিব জোর দিয়ে বলেন, সাংবাদিকদের কল্যাণে ইউনিয়নগুলোর উদ্যোগ নেওয়া উচিত।

‘সাংবাদিকদের সুসমর্থন নিশ্চিতে ইউনিয়নগুলোকে মিডিয়া মালিকদের সাথে সম্পৃক্ত হতে হবে। দুর্ভাগ্যবশত, গত ১৫ বছর ধরে, ইউনিয়নগুলো পূর্বাচলে প্লট সুরক্ষিত করার দিকে বেশি মনোযোগ দেয়ায় শোষিত হচ্ছেন সাংবাদিকরা। ডিএফপির উচিত, এ ধরনের আচরণের বিরুদ্ধে আওয়াজ তোলা। আন্ডারগ্রাউন্ড সংবাদপত্রগুলো অন্যদের কাছ থেকে বিষয়বস্তু চুরি করে প্রকাশ করছে। এটিকে নীতিগত সাংবাদিকতা হিসাবে বিবেচনা করা যায় না’- বলেন তিনি।

তিনি উল্লেখ করেন, ‘সাংবাদিকদের বেতন কখনোই ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয়। যদি গণমাধ্যমগুলো এই মান পূরণ করতে না পারে, তবে তাদের বন্ধ করে দেয়া উচিত’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ