বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে দলের সব ক্রিকেটারকে জরিমানা করলো পিসিবি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তানের বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে এ তথ্য জানা গেছে।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ রানের ব্যবধানে জিততে হতো পাকিস্তানকে। শেষ পর্যন্ত ম্যাচটি জিতলেও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি দলটি।
গণমাধ্যমটি জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ হারের পরেই এ জরিমানার সিদ্ধান্ত নেয় পিসিবি।
এছাড়া পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবির এই কঠোর পদক্ষেপ নিয়ে বর্তমানে ক্রিকেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে