Views Bangladesh Logo

কাল ঢাকা আসছেন পল কাপুর, লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় আসছেন। তার এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা।

সোমবার (২ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে। সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ