প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পল কাপুরের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ উন্নয়ন অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উভয় দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে