Views Bangladesh Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ভিত্তিহীন: এনসিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এনসিপি এ তথ্য অস্বীকার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের সঙ্গে যুক্ত আছেন এবং নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধনসংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বে রয়েছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ অসত্য।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ