পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ফেরি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে একটি ফেরি। এছাড়া উভয় ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।
ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে মঙ্গলবার ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির কর্মকর্তা সালাম হোসেন বলেন, ‘নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে