Views Bangladesh Logo

মারা গেছেন পটুয়াখালী-১ আসনের এমপি শাহজাহান মিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এ ছাড়াও রেখে গেছেন মিয়া স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহজাহান মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর মেজো ছেলে ও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি।

জানা গেছে, ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করা শাহজাহান মিয়া ১৯৯১ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন এই রাজনীতিবিদ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ