Views Bangladesh Logo

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, ‘সবার জন্য অর্থনীতি’ গড়ার ঘোষণা অর্থমন্ত্রীর

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি বন্ধ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি এমন হতে হবে যেখানে প্রতিটি নাগরিক অংশগ্রহণের সুযোগ পাবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক এবং এগুলো পুনরুদ্ধার করা সরকারের প্রথম অগ্রাধিকার। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে হবে। এসবের অভাবে বড় বড় কর্মসূচি নিলেও সেগুলো কার্যকর হবে না।

তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে এবং পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য সমান প্রতিযোগিতার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি, যাতে সব শ্রেণির মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে।

ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণ শিথিল করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অতিরিক্ত নিয়ন্ত্রণের দেশে পরিণত হয়েছে, যা পৃষ্ঠপোষকতার রাজনীতির ফল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নিয়ন্ত্রণ কমিয়ে উদারীকরণ বাড়াতে হবে এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ