Views Bangladesh Logo

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে রোগীর মৃত্যু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতাল ভবনের দশম তলায় মেডিসিন ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান সদর উপজেলার নন্দবালা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. বুলবুল আহমেদ জানান, গত বুধবার মিজানুর রহমান শ্বাসকষ্ট ও ডায়াবেটিস নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি হন। বেড না থাকায় তাকে লিফটের সামনে চিকিৎসা দেওয়া হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে অক্সিজেন দেওয়া হয়। এ সময় অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ