সিলেট ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, আলমগীর হোসেন হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন।
এসআই আনোয়ারুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে আলমগীর নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মতামত দিন