Views Bangladesh Logo

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ নয়জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বাতিল হওয়া অন্য আটজন হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এসকে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশিদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তাদের পাসপোর্ট গত সপ্তাহে বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিএসইসিতে দায়িত্ব পালনকালে এই নয়জন পুঁজিবাজার থেকে লুটপাটের সুযোগ করে দিয়েছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ