পাটুরিয়ায় যাত্রী-টিকেট কালেক্টরের হাতাহাতি, লঞ্চ চলাচল বন্ধ
মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে বুধবার যাত্রী ও টিকেট কালেক্টরদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন।
যাত্রীদের অভিযোগ, ঘাটে লঞ্চ না থাকা সত্ত্বেও কিছু লোক টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে, যা সাধারণ যাত্রীদের জন্য সমস্যার কারণ হচ্ছে।
পাটুরিয়া লঞ্চঘাটের পরিচালক পান্নালাল নন্দীর অভিযোগ করে বলেন, যাত্রীরা টিকেট কালেক্টরদের ওপর হাত তোলায় নিরাপত্তার কারণে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে।
তবে ঘটনার পেছনের বিস্তারিত কারণ জানা যায়নি।
পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার ফারুক হোসেন জানান, পোশাক কারখানা ছুটি থাকায় বিকেলে যাত্রী চাপ বেড়ে গেছে। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি, যাত্রীরা জোর করেই লঞ্চে উঠছে।
মাগুরাগামী এক যাত্রী বলেন, দুপুরের পর কারখানা ছুটি হওয়ায় বাড়ি ফিরছি। ভাবছিলাম একা যাব, কিন্তু ঘাটে এসে দেখি ভিড় বেশি এবং লঞ্চ নেই। অনেক ভোগান্তি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে