শাহজালাল বিমানবন্দরে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ৭২০ গ্রাম (প্রায় ৬১ ভরি) স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় স্বর্ণ পাচারের চেষ্টা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের এক যাত্রী দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ নিয়ে ঢাকায় নেমে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হওয়ার কথা ছিল।
এ তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করে গোয়েন্দারা। পরে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যাত্রীকে শনাক্ত করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গুঁড়া করা ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন