Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৪৯টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা ইউএস বাংলার উড়োজাহাজটিতে অভিযান চালিয়ে সোনার বারসহ মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ইউএস বাংলার বিএস ৩৪২ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে ওই যাত্রীর দেওয়া তথ্যে বিমানের আসন নম্বর ৩২এফ ও ৩১ এফ এর নিচে রাখা লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা।

মিজানুর রহমান আরও বলেন, পরে ওই দুটি বান্ডেল বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার এবং যাত্রীর কাছ থেকে আরও একটি বার পাওয়া যায়।

তিনি জানান, আটক সোনার বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ