Views Bangladesh Logo

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২১

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ পর্যন্ত আনুমানিক ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও চলছে।

প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, বাসটি ঢাকার দোলাইরপাড় থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়।

আহত যাত্রী দেবাশীষ ও খালেকসহ কয়েকজন জানান, দুর্ঘটনার কয়েক মিনিট আগেই যাত্রীরা বারবার চালককে সতর্কভাবে গাড়ি চালাতে অনুরোধ করেছিলেন, কিন্তু চালক তাতে কর্ণপাত করেননি। এরপর বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যাত্রীরা প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় বেশ কয়েকজন শিশু গুরুতর আহত অবস্থায় রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ