Views Bangladesh Logo

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীভোহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি যাত্রীভোহী বাস মুকসুদপুরের গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৩ যাত্রী প্রাণ হারান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। আহত ও নিহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ