Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, নরসিংদী থেকে হানিফ পরিবহনের বাসটি সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের উদ্দেশে যাচ্ছিল। রামপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের ভেতরে থাকা যাত্রীদের বের করে আনা হয়।

আহতদের চিকিৎসার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বা আঘাতের মাত্রা জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলার সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ