Views Bangladesh Logo

বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম।

পুলিশ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।

শাজাহানপুর থানার এসআই আবু জাররা বলেন, যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি। তবে বাসটির একটি অংশ আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের বাসটিতে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বাসটির ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ঘটনায় বাসটির সামনের অংশসহ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও কারিগরি তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ