পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
বহিষ্কৃত দুই ছাত্রী হলেন—ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী (আইডি: ২৪১০৫০০১৩) এবং ইংরেজি বিভাগের ছাত্রী ফারিয়া হক টিনা (আইডি: ২৪১০৪০০৪৮)। সোমবার (২১ এপ্রিল) তাদের বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অপ্রত্যাশিত এই ঘটনার পর সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়।
সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যসহ প্রাথমিক তদন্তে দুই ছাত্রীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। এ জন্য তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে