Views Bangladesh Logo

খুলনা ও ঠাকুরগাঁওয়ে আ.লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন

 VB  Desk

ভিবি ডেস্ক

২৪ এর গণ–অভ্যুত্থানের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর খুলনা ও ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে খুলনা নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একদল নেতা–কর্মী প্রবেশ করেন। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুল দেওয়া এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সেখানে মহানগর ও থানা পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তবে দলীয় নির্দেশনা নয়, তৃণমূলের উদ্যোগেই কার্যালয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

৫ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়গুলো কার্যত বন্ধ ছিল।

এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জেও বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা–কর্মীরা। সেখানে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় ২০–২৫ জন উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকার পর নেতা–কর্মীরা একত্রিত হয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরুর বার্তা দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ