Views Bangladesh Logo

দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন আহমেদ

 VB  Desk

ভিবি ডেস্ক

লীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন—এই মতের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে বিএনপি। দলের প্রধান হলেই যে তিনি প্রধানমন্ত্রী হবেন, তা নয়। তবে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত বলে আমরা মনে করি। আশা করি, পরবর্তী আলোচনায় বিষয়টি নিয়ে একমত হওয়া যাবে।

বৈঠকে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয় বলে জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব পেয়েছি। তা পর্যালোচনা করে আনুষ্ঠানিক মত জানাবে বিএনপি।”

আগামী মঙ্গলবার ঐকমত্য কমিশনের নতুন খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে বলেও জানান তিনি।

বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নে সব রাজনৈতিক দল একমত হয়েছে।

তিনি বলেন, উপস্থাপিত মতামতের অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। তাদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে কমিশন নতুন একটি খসড়া তৈরি করেছে, যা দলগুলোকে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, পরবর্তী আলোচনা শেষে একটি পূর্ণাঙ্গ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

তিনি আরও জানান, চলমান আলোচনার ধারাবাহিকতায় চলতি মাসেই ‘জুলাই সনদ’ ঘোষণা করা যেতে পারে বলে কমিশন আশাবাদী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ