Views Bangladesh Logo

কিশোরগঞ্জে হাওরে রাস্তার কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে: উপদেষ্টা ফরিদা

 VB  Desk

ভিবি ডেস্ক

ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সিলেটের নদীতে পানির অবাধ প্রবাহ নিশ্চিত এবং বার বার বন্যার হাত থেকে রক্ষায় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওর সড়কের কিছু অংশ প্রয়োজনে ভেঙে ফেলা হতে পারে।

শনিবার (২৩ নভেম্বর) সিলেটের একটি কনভেনশন হলে ‘হাওর অঞ্চলে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার কনসালটেশন’ শীর্ষক কর্মশালায় তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের এ কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল।

ফরিদা আক্তার বলেন, নির্বিচারে উন্নয়ন কর্মকাণ্ড হাওরের বাস্তুতন্ত্রের ক্ষতি করছে।

‘হাওর এলাকায় আধুনিকায়নের নামে অপরিকল্পিত বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে, যার ফলে হাওর ও তাদের মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলস্বরূপ, জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, পরিবেশ ও জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলছে’- বলেন তিনি।

কর্মশালার শুরুতে সাতটি হাওর অধ্যুষিত জেলার স্টেকহোল্ডাররা মৎস্য সম্পদ রক্ষায় তাদের উদ্বেগ ও চ্যালেঞ্জের কথা জানান।

হাওরের জলাভূমি সংরক্ষণ এবং টেকসই মৎস্যচর্চার জন্যও তারা বেশ কিছু দাবি জানান।











মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ