Views Bangladesh Logo

সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন

সিলেট জেলা ও মহানগর যুবদলের ৫ জন করে নেতার নাম ঘোষণা করে নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি মাধ্যমে এ দুটি কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
জেলা যুবদলের নতুন কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া জেলা কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে কয়েস আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাশরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুল বাশার হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মহানগর যুবদলের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মহানগর যুবদলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক পদে হোসাইন আহমদকে রাখা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট যথাক্রমে সদ্যসাবেক কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এছাড়া মহানগর যুবদলের নতুন সাধারণ সম্পাক দেলোয়ার হোসেন দিনার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরে অনুমোদিত উভয় কমিটির দায়িত্বশীলদের ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে জেলা যুবদলে মোমিনুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে মহানগর যুবদলে শাহনেওয়াজ বখত চৌধুরী সভাপতি ও মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন সাধারণ সম্পাদক হন।

এর দুই বছর পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা যুবদলের কমিটি করা হয় ২৯১ জনের এবং মহানগর যুবদলের কমিটিতে ছিলেন ৩০১ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ