Views Bangladesh Logo

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ওইদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে।

রাষ্ট্রপতির ঘোষণায় বলা হয়, ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। এটি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ায় একই দিন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। আর সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আসেন কায়সার কামাল। এখন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষমতাবলেই সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ