শপথের প্রয়োজন নেই 'হ্যাঁ' স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। হ্যাঁ-না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাই পার্লামেন্টে বিল রেইজ হবে এবং হ্যাঁ-এর শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।’
তিনি আরও ব্যাখ্যা দেন, যেখানে ভোট হয়নি বা নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেসব বিষয়ে আইনবিদরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং প্রয়োজন অনুযায়ী তা নির্ধারিত হবে।
মব সংস্কৃতির বিষয়েও এ্যানি বলেন, “যারা মব করছেন, তাদের উচিত তা থেকে সরে আসা। মব বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বাংলাদেশের গড়তে বাধা হতে পারে। সুতরাং সবাইকে দায়বদ্ধ ও দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে এবং সরকার ও দেশকে সহযোগিতা করতে হবে। কেউ এর বাইরে কাজ করলে তার দায়দায়িত্ব তার ওপর বর্তাবে।”
তিনি আরও যোগ করেন, মতপথ ভিন্ন থাকা স্বাভাবিক, কিন্তু সব ইস্যুতে বিরোধিতা করতে হবে এমন অবস্থান থেকে সরে এসে দেশ গড়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে