Views Bangladesh Logo

মার্চে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।’

তিনি আরও জানান, এ অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ