Views Bangladesh Logo

বিকালে বসছে সংসদ অধিবেশন

আজ বিকেল থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন। বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক বসবে।

গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

এছাড়া অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ