৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে সংসদ অধিবেশন
ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে ফের শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)। বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে এই অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করার পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে এর ওপর আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু উঠে আসে। পরবর্তীতে ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশনটি মুলতবি করা হয়েছিল।
সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি অধিবেশনে এরই মধ্যে বাজেট পাস হওয়ার পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে অনুমোদন পেয়েছে।
কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে। তবে এই মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
মতামত দিন