স্পিকারের স্ত্রীর রূহের মাগফিরাত কামনায় জাতীয় সংসদে দোয়া মাহফিল
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে