অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতি রেজা কিবরিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে এ কমিটির সভাপতি করা হয়েছে। এর মধ্য দিয়ে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়াল ৪৬টিতে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে অর্থ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়। এসব কমিটিতে কয়েকজন সদস্যের পরিবর্তন আনা হয়েছে।
চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি একটি নতুন কমিটি গঠন এবং দুটি বিদ্যমান কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন দেন সংসদ সদস্যরা।
জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি রয়েছে। এর বাইরে বিষয়ভিত্তিক কমিটি রয়েছে আরও ১১টি। সব মিলিয়ে সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে।
এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের পর এ পর্যন্ত ৪৬টি সংসদীয় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।
মতামত দিন