Views Bangladesh Logo

আশুলিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন

সাভারের আশুলিয়ায় পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লেগে আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (১৮ মে) রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, রাতে বাসটি থামিয়ে কয়েল কিনতে যান স্টাফরা। ফিরে এসে দেখেন, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথচারীদের ছুঁড়ে ফেলা সিগারেটের আগুনে বাসটিতে আগুন লেগে যায়। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ