Views Bangladesh Logo

১১ বছরের প্রতীক্ষার পর পাওয়া সন্তান মারা গেল হামে, শোকে কাতর বাবা-মা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিয়ের ১১ বছর পর বহু প্রতীক্ষার অবসান হয়েছিল ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির জীবনে। আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া তাদের প্রথম সন্তান ফায়েজ হাসান তাজিম ছিল পরিবারের একমাত্র স্বপ্ন। কিন্তু হামে আক্রান্ত হয়ে মাত্র ৮ মাস ১৮ দিন বয়সেই মারা গেল সেই শিশু।

গত ২২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাজিম। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মা।

ফারজানা ইসলাম জানান, মার্চ মাসে প্রথমে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয় তাজিম। পরে তার শরীরে হাম ধরা পড়ে। ছেলেকে বাঁচাতে চাঁদপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেন তারা।

এক আবেগঘন বার্তায় ফারজানা তার সন্তানের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘এটাই ছিল আমার বাবুর শেষ হাসিমাখা ছবি।’

তিনি জানান, শুধু হামের চিকিৎসাতেই তাদের ৪ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এর আগে নিউমোনিয়ার চিকিৎসাতেও বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে।

গত ১৮ মার্চ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ভর্তি করা হয় তাজিমকে। কয়েকদিন চিকিৎসার পর ২৫ মার্চ বাড়ি ফিরলেও চার দিন পর আবার জ্বর দেখা দেয়। এরপর ৫ এপ্রিল থেকে আবারও হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে থাকে পরিবারটি।

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের ওই হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাজিম।

শিশুটির মৃত্যুর পর শোকাহত পরিবার জানায়, অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়ার সময় মৃত্যুর কারণ উল্লেখ থাকা হাসপাতালের ছাড়পত্রও হারিয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ