জার্মানিকে চমকে দিয়ে ১-০ গোলে এগিয়ে গেল প্যারাগুয়ে
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানির বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আমেরিকার দলটি।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে প্যারাগুয়ে। সেই চাপের ফলও পেয়ে যায় তারা। জার্মান রক্ষণকে ভেঙে প্রথম গোল করে এগিয়ে যায় প্যারাগুইয়ানরা। গোল হজমের পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালালেও এখন পর্যন্ত সাফল্য পায়নি জার্মানি।
এই ম্যাচে জার্মানির একাদশে সবচেয়ে বড় চমক ছিল ডেনিজ উনদাভের অন্তর্ভুক্তি। তিন গোল ও দুই অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। অন্যদিকে বেঞ্চে রয়েছেন তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা।
গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে জার্মানি। অন্যদিকে নিজেদের গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। এখন পর্যন্ত সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে, যেখানে জার্মানিকে ১–০ ব্যবধানে পিছিয়ে দিয়েছে তারা।
মতামত দিন