Views Bangladesh Logo

পানগাঁও বন্দরকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে: সালমান এফ রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, রাস্তার ওপর চাপ কমাতে নদীপথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেয়া হবে। শনিবার (১৬ মার্চ) পানগাঁও বন্দর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান করা হবে। বেশি পরিমাণে কার্গো এ বন্দরে এলে শ্রমিকরা আরো বেশি কাজ পাবে। তখন তাদের সমস্যার সমাধান হবে। বেশি পরিমাণে কার্গো যেন আসে সেজন্য জন্য সরকার কাজ করছে।

সালমান এফ রহমান বলেন, বন্দরটির যেসব সমস্যা ছিল তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি আশা করি খুব শিগগিরই এর সমাধান করব।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ বন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ