৭ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার ওঠানামা করছে। দুইদিন তাপমাত্রা বৃদ্ধির পর পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।
রোববার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় দেশের সবচেয়ে উত্তরের এই জেলায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ সংবাদমাধ্যমকে বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে