পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’র আলটিমেটাম
দুই দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন জিএম, ডিজিএম ও এজিএমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ২৪ ঘণ্টার এ আলটিমেটাম দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষ্যমবিরোধী আন্দোলনের সমন্বয়করা এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ইতোমধ্যে দেশের ১০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এই এলাকাগুলো হল: ঢাকা-১, ঢাকা-২, নেত্রকোনা, বরিশাল-১, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৩, কুমিল্লা-৪, মাগুরা, এবং ব্রাহ্মণবাড়িয়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে