Views Bangladesh Logo

সরে দাঁড়াল ফিলিস্তিন, ইউএনজিএ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছে ফিলিস্তিন। ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী এ পদের জন্য এখন বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। ফিলিস্তিনের আগেই বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছিল।

২০২৬–২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে ইউএনজিএ সভাপতির নির্বাচন আগামী জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ থেকে প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬–৮৭ মেয়াদে ইউএনজিএর ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ