শাহজালাল বিমানবন্দরে পলক আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভারতের দিল্লিতে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে নাটোরের সিংড়া উপজেলা সদরের গোডাউন এলাকায় পলকের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সোমবার শেখ হাসিনার সরকার পতনের পর এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে