যাত্রাবাড়ীর ওবায়দুল হত্যা মামলায় চারদিনের রিমান্ডে পলক
জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করে পলককে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে দুদিনের রিমান্ড মন্জুর করেন আদালত।
যাত্রাবাড়ী থানার আরও দুটি মামলায়ও সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার টোলপ্লাজা এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন ওবায়দুল ইসলাম।
গত বছরের ২৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অপরাধের অভিযোগে বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং পরে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে