Views Bangladesh Logo

দুদকের মামলায় পলক-জ্যোতি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুর্নীতি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসের খান জ্যোতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

পুলিশ তাদের আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে এই আদেশ দেয়া হয় বলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান।

দুদক আইনে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন।

অন্যদিকে, জ্যোতিকে অবৈধভাবে অর্জিত ১৯ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫০২ টাকার সম্পদ ও তার বাবা আসাদুজ্জামান খানের সহায়তায় ৮৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজম।

জুনাইদ আহমেদ পলককে গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এবং জ্যোতিকে ১৩ সেপ্টেম্বর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ