Views Bangladesh Logo

পাকিস্তানে নতুন শপিংমল উদ্বোধনের দিনে হুড়োহুড়ি, ভাঙচুর-লুট

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানের করাচির গুলিস্তান-এ জোহর এলাকায় ‘ড্রিম বাজার’ নামের একটি শপিংমল উদ্বোধনের দিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জনতার একটি দল। এ সময় তারা সবকিছু লন্ডভন্ড করার পাশিপাশি ভাঙচুর ও লুটপাট চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগে থেকেই শপিংমলটি উদ্বোধনের খবর সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। সেখানে বলা হয়, উদ্বোধনের দিন বিপুল ছাড় থাকবে সকল পণ্যে। শপিংমলটি উদ্বোধন হয় স্থানীয় সময় দুপুর ৩টায়। এরপরই হুড়মুড়িয়ে সেখানে ঢুকে পড়ে জনতা। চলে লাগামহীন লুট। এ সংক্রান্ত একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, মলটির মালিক প্রবাসী।

শপিং মলের উদ্বোধন উপলক্ষে প্রায় এক মাস ধরে সোশাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালানো হয়। উদ্বোধনের দিন গ্রাহক সংখ্যা বাড়াতে কেনাকাটার উপর বিপুল ছাড়ের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব দেখতে ভিড়ও জমে প্রচুর। সেই ভিড়ের চাপ সামাল দিতে পারেনি কর্তৃপক্ষ। উত্তেজিত জনতার ভিড় কার্যত হামলে পড়ে মলে। মুহূর্তের মধ্যে লুট হয়ে যায় গোটা শপিং মল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ