বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। দক্ষিণ এশিয়ার দেশটি ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়, বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।
ইশাক দারের আসন্ন ঢাকা সফর ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বাণিজ্য প্রসার, একটি রোডম্যাপ তৈরির উন্নয়ন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সংযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে চান।
বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাই আমি ৩ থেকে ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া সফর করব। মালয়েশিয়া সফর শেষ করে কায়রোতে ড. ইউনূসের দেয়া আমন্ত্রণে আমি বাংলাদেশও সফর করব।’
তিনি বাংলাদেশ সফরকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে বলেন, বাংলাদেশ আমাদের 'হারানো ভাই'।
‘আমরা অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে কাজ করব, সহায়তা করব এবং সহযোগিতা করব। এ বিষয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে, যোগ করেন ইশাক দার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে